মৃত্যুর তদন্ত
তাহসিফের মৃত্যুর তদন্তে নতুন সূত্র, তরুণীর সন্ধানে পুলিশ
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির রহস্যজনক মৃত্যুর তদন্তে নতুন তথ্য পেয়েছে পুলিশ। নিখোঁজ হওয়ার আগে উত্তরার একটি রেস্টুরেন্ট ও বারে তাহসিফ ও তাঁর বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপের সঙ্গে দেখা যাওয়া এক তরুণীকে খুঁজছেন তদন্তকারীরা। তাঁকে শনাক্ত ও জিজ্ঞাসাবাদ করা গেলে মৃত্যুর আগে তাহসিফের গতিবিধি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তাঁরা।
এদিকে তাহসিফের বাবার দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার দীপকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে নৌপুলিশ। দীপের দাবি, টঙ্গীর মাজার বস্তি এলাকায় পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফ তুরাগ নদে ঝাঁপ দিয়েছিলেন। তবে তাঁর বক্তব্যের সত্যতা নিয়ে সন্দেহ করছেন তদন্তকারীরা।